Shramshree Project ও পরিযায়ী শ্রমিক: রাজ্য সরকরের একটি নতুন উদ্যোগ

পশ্চিমবঙ্গের অর্থনীতির একটি বড় স্তম্ভ হল শ্রমজীবী মানুষ। শিল্প, নির্মাণ, কৃষি, পরিবহন থেকে শুরু করে প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় কাজ—সবখানেই শ্রমিকদের অবদান অমূল্য। বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা, যারা জীবিকার সন্ধানে রাজ্যের ভেতরে কিংবা বাইরের শহরে চলে যান, তাদের জীবনযাত্রা ও সুরক্ষার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার Shramashree Project পদক্ষেপ নিয়েছে।

📌Shramshree Project কী?

  • Shramshree  হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ প্রকল্প, যা মূলত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য তৈরি। এই প্রকল্পের মাধ্যমে শ্রমিকরা একটি শ্রমশ্রী কার্ড পান।

📌শ্রমশ্রীর মূল লক্ষ্য:

  • শ্রমিকদের জন্য একটি স্বীকৃত পরিচয় তৈরি করা
  • ন্যায্য মজুরি নিশ্চিত করা
  • দুর্ঘটনা বা অসুস্থতার সময় আর্থিক সহায়তা দেওয়া
  • শ্রমিকদের সন্তানদের শিক্ষার সুযোগ বাড়ানো

✅ Shramshree Project সুবিধাগুলি:

1. পরিচয়পত্র (ID Card): শ্রমিকদের জন্য সরকারি স্বীকৃত পরিচয়।


2. স্বাস্থ্যসেবা: হাসপাতালে ভর্তি হলে আর্থিক সহায়তা।


3. বীমা সুবিধা: দুর্ঘটনাজনিত মৃত্যু বা অক্ষমতার ক্ষেত্রে পরিবারকে সাহায্য।


4. শিক্ষা বৃত্তি: শ্রমিক পরিবারের সন্তানদের জন্য পড়াশোনার সহায়তা।

 

📌পরিযায়ী শ্রমিকদের বাস্তবতা

  • পরিযায়ী শ্রমিক বলতে বোঝায় যারা জীবিকার সন্ধানে নিজের রাজ্য বা গ্রাম ছেড়ে অন্য রাজ্য বা দেশ যাই কাজের সন্ধানে।

❌ তাদের প্রধান সমস্যাগুলি:

  • স্থায়ী বসবাসের অভাব
  • অসুস্থ হলে ইনকামের পথ বন্ধ হয়ে যায়।
  • ছেলে-মেয়েদের পড়াশোনা করাতে অসুবিধা হয়।
  • সামাজিক প্রকল্প থেকে বঞ্চিত হয়।

✅ সরকারের পদক্ষেপ

  • পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য কিছু উদ্যোগ নিয়েছে।

✅ শ্রমশ্রী কার্ডের সুবিধা:

  • রাজ্যের ভেতরে বা বাইরে যেখানেই থাকুক না কেন, Shramshree কার্ড থাকলে বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।
  • রেশন সুবিধা :ভিনরাজ্যে থেকেও রেশন কার্ড ব্যবহার করে খাদ্যশ্রী সুবিধা নেওয়া সম্ভব।
  • বীমা ও স্বাস্থ্যসেবা:
    দুর্ঘটনা বা অসুস্থতার সময় আর্থিক সহায়তা।
  • শিক্ষা বৃত্তি:
    শ্রমিকদের সন্তানরা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে তার জন্য বৃত্তি সুবিধা।
  • হেল্পলাইন ও রেজিস্ট্রেশন ব্যবস্থা:
    পরিযায়ী শ্রমিকরা নিজেরা কন্টাক্ট করলে তাদের দ্রুত সরকারি সুবিধা পৌঁছে দেওয়া চেষ্টা করা হয়।

✅ মুখ্যমন্ত্রীর নিজস্ব উদ্যোগ-


⏩ এই সমস্ত দিক বিচার বিবেচনা করে আমাদের রাজ্যের সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন প্রকল্প চালু করেছেন। যেটার নাম শ্রম -শ্রী
প্রকল্প
এতে আমাদের সরকার monthly/মাসে ৫০০০ টাকা করে দেবে অর্থাৎ বারো মাসে ৬০০০০ টাকা

যতদিন না ওই শ্রমিক আমাদের রাজ্যে কোন কাজ পাচ্ছে।

এর জন্য আমাদের সরকার অর্থাৎ রাজ্য সরকার একটা অনলাইন আবেদনের ওয়েবসাইট চালু করেছে যেটাতে আবেদন করে আপনি সার্টিফিকেট ও পাবেন এবং I -card পাবেন এবং চেক করতে পারবেন যে আপনার আবেদনটি কোথায় পৌঁছেছে।

✅  অনলাইনে আবেদন কিভাবে করতে হয় সেই সম্পর্কে জানতে হলে আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা তা স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে বুঝিয়ে দেব এবং কি ডকুমেন্টস লাগবে সব কিছু

📌 কেন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ?

  • শ্রমজীবী মানুষ অর্থনীতির মেরুদণ্ড। যদি তারা সুরক্ষিত না থাকেন, তবে শিল্প, কৃষি কিংবা পরিষেবা খাত কোনো ক্ষেত্রেই সঠিক উন্নয়ন সম্ভব নয়। শ্রমশ্রী প্রকল্প শ্রমিকদের জন্য শুধু সামাজিক নিরাপত্তাই নয়, বরং তাদের সম্মান ও মর্যাদার স্বীকৃতিও বহন করে। অন্যদিকে, পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ পরিকল্পনা তাদের অনিশ্চিত জীবনকে আরও যেন সুরক্ষিত করতে পারে।

Shramashree Project জিজ্ঞাসিত প্রশ্ন❓ (FAQ)

১: শ্রমশ্রী কার্ড কাদের জন্য প্রযোজ্য?
👉 যারা অর্থের প্রয়োজনে ভিন্ন জায়গায় থাকে তারাই শ্রমশ্রী কার্ডের জন্য আবেদন করতে পারেন।

২: শ্রমশ্রী কার্ডে কী সুবিধা পাওয়া যায়?
👉 স্বাস্থ্যসেবা, বীমা সুবিধা, সন্তানদের শিক্ষা সহায়তা

৩: পরিযায়ী শ্রমিকরাও কি শ্রমশ্রী কার্ড পেতে পারেন?
👉 হ্যাঁ, তারা রাজ্যের ভেতরে বা বাইরে কাজ করলেও কার্ড ব্যবহার করতে পারবেন।

৪: রেশন সুবিধা ভিনরাজ্যে কিভাবে পাওয়া যায়?
👉 প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে থেকেও রেশন সুবিধা নিতে পারবেন।

পশ্চিমবঙ্গ সরকারের Shramashree Project এবং পরিযায়ী শ্রমিক কল্যাণমূলক কর্মসূচি শ্রমিকদের জীবনমান উন্নত করার জন্য বড় পদক্ষেপ। শ্রমিকদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হলে কেবল তাদের জীবনই নয়, পুরো সমাজ ও অর্থনীতির উন্নয়নও সম্ভব হবে।

Spread the love
Scroll to Top