রেশন কার্ড ডাউনলোড (Ration Card Download)- খুব সহজভাবে পাবেন রেশন কার্ড অনলাইনে। এটি আপনি মোবাইল থেকেও করতে পারেন এবং ল্যাপটপ এবং ডেস্কটপ থেকেও করতে পারবেন। খুব সহজভাবে আমাদের কাছে সেই পদ্ধতিটি জানতে পারবেন।
এর জন্য Follow করুন আমাদের এই ওয়েবসাইটটি — (tech4gk. Com) এবং আমাদের চ্যানেল হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম এ যুক্ত থাকুন। আরো নতুন কিছু শিক্ষার এবং জানার জন্য।
✅ Online Ration Card Download Process
আপনারা কেউ হয়তো নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছেন অথবা রেশন কার্ড সংশোধন করতে দিয়েছেন? কিন্তু এখনো নতুন রেশন কার্ড বা সংশোধিত রেশন কার্ড হাতে পাননি। সেজন্য বলছি কোন চিন্তা ছাড়াই আপনি এখন অনলাইনের মাধ্যমে আপনার নতুন এবং সংশোধিত রেশন কার্ডটি হাতে পেয়ে যাবেন ঘরে বসেই তাহলে আর চিন্তা নেই। এখন সহজেই অনলাইনে রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন, এর পাশাপাশি ডাউনলোড করা রেশন কার্ড যেকোনো কাজে ব্যবহার করার পাশাপাশি রেশন দোকান থেকে রেশন সামগ্রীও তুলতেও পারবেন।
✅ তাহলে কিভাবে রেশন কার্ড ডাউনলোড করবেন -Online Ration Card Download
রেশন কার্ড ডাউনলোড করার জন্য দরকার পরবে রেশন কার্ড নাম্বার ও রেশন কার্ডের সঙ্গে অথবা আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নাম্বারের। এছাড়াও আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করা না থাকলেও পরিবারের বাকি সদস্যদের রেশন কার্ড নাম্বার দিয়ে লগইন করেও রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন।
✅রেশন কার্ড অনলাইন ডাউনলোড-Online Ration Card Download
A ) প্রথমে আপনাকে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে,
B) ওয়েবসাইটে আসার জন্য এই লিংকে ক্লিক করুন –food.wb.gov.in
C) তারপর আপনাকে হোম পেজে নিয়ে আসা হবে এখানে আসার পর আপনি খুঁজে বের করবেন -e Ration Card download এবং এইখানে ক্লিক করবেন।
D) পরবর্তী পেজ আপনার সামনে আসবে সেখানে – click to download e Ration card এইখানে ক্লিক করুন।
E) এরপর পরবর্তী পেজে Enter Ration Card Number বক্সে যে ব্যক্তির রেশন কার্ড ডাউনলোড করবেন, তার রেশন কার্ড নাম্বার কিংবা পরিবারের যেকোনো একজন সদস্যের রেশন কার্ড নাম্বার উল্লেখ করুন
F) এরপর নিচে ক্যাপচার কোড উল্লেখ করুন
G) এবার সার্চে ক্লিক করুন।
H) পরবর্তী পেজে পরিবারের সকল সদস্যের নাম ও কার্ড নাম্বার দেখতে পাবেন।
I) এখন যে ব্যাক্তির রেশন কার্ড ডাউনলোড (Ration Card Download) করতে চাচ্ছেন,
তার নামের পাশে থাকা Send OTP তে ক্লিক করুন।
অথবা পাশে দেখতে পারবেন কোন মোবাইল নাম্বার লিংক রয়েছে রেশন কার্ডে, সেই নাম্বারের পাশে থাকা Send OTP তে ক্লিক করে OTP ভেরিফাই করে নিতে হবে।
J) OTP ভেরিফাই করা হলে,
পরবর্তী পেজে পরিবারের সকল সদস্যের রেশন কার্ডের পাশে
Download E-RC চলে আসবে,
এখন যে ব্যক্তির রেশন নিতে চাইছেন , তার নামের পাশে Download এ ক্লিক করুন। রেশন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে।
K) রেশন কার্ডটি ডাউনলোড হয়ে গেলে এবার আপনি কার্ডটি যেকোনো কাজে ব্যবহার করতে পারেন
L) ডাউনলোড করতে কোনোরকম সমস্যা হলে যোগাযোগ করুন এই
TOLL FREE নাম্বারে– 1800 345 5505 / 1967
আপনারা হয়তো জানেন যে রেশন কার্ড শুধু রেশন দোকান থেকে শুধু খাদ্য সামগ্রী পাওয়ার জন্য নয়! রেশন কার্ড ঠিকানা প্রমানের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি। বিভিন্ন সরকারি কাজে ও বিভিন্ন ডকুমেন্টস সংশোধনের ক্ষেত্রে রেশন কার্ড গুরুত্বপূর্ণ নথি হিসাবে কাজে লাগে।

